লেটেস্ট নিউজ

ভোটের আগে বঙ্গে বিজেপির মাস্টারস্ট্রোক: আসছেন নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি দু’দিনের ঝটিকা সফরে রাজ্যে আসছেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন। দুর্গাপুর, পূর্ব বর্ধমান ও রানীগঞ্জে গুচ্ছ সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। রাজ্য কোর কমিটির সঙ্গে বৈঠকের পাশাপাশি নিচুতলার কর্মীদের চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ রণকৌশল নির্ধারণ করবেন নবীন।

দলীয় সূত্রে খবর, নিতীন নবীনের সফরের রেশ কাটতে না কাটতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, ভোট ঘোষণার আগে ও পরে প্রধানমন্ত্রী মোদীকে দিয়ে দুই ডজনেরও বেশি জনসভা করানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য নেতৃত্ব। সংগঠন শক্তিশালী করে বাংলা জয়ের লক্ষ্যেই পদ্ম শিবিরের এই হাই-ভোল্টেজ প্রস্তুতি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *