ভোটের খাতায় পদবির বিভ্রাট: কমিশনের তলবে বিপাকে বাংলার ভোটাররা – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশনের তালিকায় মুখোপাধ্যায়-মুখার্জি বা বন্দ্যোপাধ্যায়-ব্যানার্জি বিভ্রাটে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র কবলে পড়েছেন পশ্চিমবঙ্গের হাজার হাজার ভোটার। পুরোনো নথির সাথে বর্তমান নামের মিল না থাকায় সফটওয়্যারের মাধ্যমে এই গরমিল ধরা পড়ছে। ফলে পারিবারিক সম্পর্কের প্রমাণ দিতে নাগরিকদের ছুটতে হচ্ছে কমিশনের শুনানি কেন্দ্রে।
এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিষয়টিকে বাংলার সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতা বলে উল্লেখ করেন। মূলত শিক্ষাগত যোগ্যতা ও প্রশাসনিক নথিতে পদবির সংক্ষিপ্ত ও দীর্ঘ রূপের পার্থক্যের কারণেই এই আইনি জটিলতা তৈরি হয়েছে, যা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক হয়রানি ও বিভ্রান্তি ছড়িয়েছে।

