লেটেস্ট নিউজ

ভোটের চেয়েও জরুরি বিচার শিলিগুড়িতে হঠাৎ প্রচার থামালেন শঙ্কর ঘোষ – এবেলা

এবেলা ডেস্কঃ

কিশোরীর রহস্যমৃত্যুতে উত্তাল শিলিগুড়ি। অভিযুক্ত গৃহশিক্ষক এখনো অধরা থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচনী প্রচার বাতিলের ডাক দিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। বিআর আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসে তিনি স্পষ্ট জানান যে অপরাধী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তিনি প্রচারে ফিরবেন না। সোমবার সকাল থেকেই জংশন ও হিলকার্ট রোড এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দেড় বছর ধরে ওই কিশোরী গৃহশিক্ষকের কাছে পড়ত এবং তাঁদের মধ্যে সম্পর্কের টানাপোড়েনই এই চরম পরিণতির কারণ বলে অভিযোগ পরিবারের। বর্তমানে থমথমে শিলিগুড়িতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *