ভোটের বাংলায় নজিরবিহীন নিরাপত্তা বিধানসভা নির্বাচনে কত কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে
আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে পশ্চিমবঙ্গে ২৪০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যে ধাপে ধাপে বাহিনী রাজ্যে আসতে শুরু করেছে। ৩১ মার্চ থেকে ১৭ এপ্রিলের মধ্যে কয়েক দফায় বড় অংশের বাহিনী পৌঁছাবে। বিশেষত ভোট চলাকালীন বুথ দখল, ছাপ্পা বা কোনো ধরনের অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনীকে এবার আরও সক্রিয় ও বিস্তৃত ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোট মিটে যাওয়ার পরেও রাজ্যে প্রায় ৫০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে যাতে নির্বাচন-পরবর্তী কোনো হিংসা না ছড়ায়। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ইতিমধ্যে রুট মার্চ শুরু করেছে বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে ‘ট্রাবল মেকার’দের চিহ্নিত করে নজরদারি জোরদার করা হয়েছে। ভোটারদের ভয় দেখানো বা নিয়ম লঙ্ঘনের অভিযোগ পেলে সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা দেওয়া হয়েছে বাহিনীকে, যা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশনের এক বড় পদক্ষেপ।

