ভোটের মুখে নিউটাউনে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার বিপুল টাকা, গ্রেপ্তার গুজরাটের বাসিন্দা – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন ঘোষণা হতেই রাজ্যজুড়ে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। শুক্রবার সকালে নিউটাউনের সিটি সেন্টারের কাছে অভিযান চালিয়ে একটি অ্যাপ ক্যাব থেকে নগদ ২৫ লক্ষ টাকা উদ্ধার করল বিধাননগর গোয়েন্দা শাখা ও ইকো পার্ক থানার পুলিশ। এই ঘটনায় সুরাজ ঠাকুর নামে গুজরাটের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আগে থেকেই সেখানে ওঁত পেতে ছিল। সন্দেহভাজন গাড়িটিতে তল্লাশি চালাতেই ডিকি থেকে উদ্ধার হয় টাকার বান্ডিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বড়বাজার এলাকা থেকে ওই টাকা নিউটাউনে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত ব্যক্তিকে আজ বারাসাত আদালতে পেশ করা হবে। বিপুল এই অর্থ কোথায় এবং কাকে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নির্বাচনের আগে এই ধরনের তল্লাশি অভিযান আরও জোরালো করা হবে বলে জানিয়েছে পুলিশ।

