ভোটের মুখে বিমল গুরুং ও কামতাপুরীদের জোট ঘিরে উত্তপ্ত উত্তরবঙ্গের রাজনীতি – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে পৃথক রাজ্যের দাবিতে হাত মেলালেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং এবং কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। বুধবার আলিপুরদুয়ারের মাকরাপাড়া চা বাগানে এক যৌথ সভার মাধ্যমে এই নতুন রাজনৈতিক সমীকরণের ঘোষণা দেওয়া হয়। ডুয়ার্স ও পাহাড়ের রাজনীতিতে এই জোট বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
উভয় সংগঠন মিলে ‘সেপারেট স্টেট ডিমান্ড কমিটি’ নামে একটি সাধারণ মঞ্চ গঠনের পরিকল্পনা করেছে। তপতি রায় মল্লিক ও বিমল গুরুং জানান, উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন ও অধিকার আদায়ে তারা শীঘ্রই জনমত সংগ্রহে নামবেন। আসন্ন নির্বাচনে এই জোট প্রার্থী দেবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

