ভোটের মুখে মাস্টারস্ট্রোক দিতে আজ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে আজ বিকেল চারটেয় বহুল প্রতীক্ষিত ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরকে কেন্দ্র করে ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ স্লোগানে প্রচার শুরুর রণকৌশল সাজিয়েছে শাসকদল। সুব্রত বক্সীর উপস্থিতিতে হওয়া গুরুত্বপূর্ণ বৈঠকে ফিরহাদ হাকিমসহ কাউন্সিলরদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর মতো জনমুখী প্রকল্পের ভাতা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। তবে ইস্তেহারে নতুন কোনো চমকপ্রদ সামাজিক প্রকল্প থাকছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চা চলছে। বিরোধী শিবিরের জোরদার প্রচারের মুখে তৃণমূলের এই ইস্তেহার বাংলার ভোটারদের মন জয়ে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

