মঞ্চে আগুন থেকে খারাপ আবহাওয়া—মুর্শিদাবাদের সভা বাতিল করে কী জানালেন অভিষেক? – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূলের মেগা প্রচারে হঠাৎ বাধা! বীরভূমে ঝোড়ো সভার পরেই বিপত্তি। প্রাকৃতিক দুর্যোগে থমকে গেল মুর্শিদাবাদের কর্মসূচি। অন্যদিকে, অভিষেকের বীরভূমের সভামঞ্চে হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল আগুন। শর্ট সার্কিট থেকেই এই কাণ্ড বলে প্রাথমিক অনুমান। সশরীরে পৌঁছাতে না পারলেও কি ভার্চুয়ালি মুর্শিদাবাদের কর্মীদের বার্তা দেবেন সেনাপতি? উত্তরের অপেক্ষায় ঘাসফুল শিবির।
বিজেপিকে কড়া আক্রমণ আর উন্নয়নের খতিয়ান তুলে ধরার মাঝেই ঘটে গেল এই জোড়া অঘটন। এই মুহূর্তে ভগবানগোলায় ভিড় জমিয়েছেন হাজার হাজার কর্মী-সমর্থক। অভিষেককে ঘিরে এখন টানটান উত্তেজনা রাজনৈতিক মহলে।

