লেটেস্ট নিউজ

মদ খেয়ে শুনানিতে গরহাজির ভোটার! কমিশনের রিপোর্টে বিএলও-র এমন দাবিতে কি বাড়বে সাধারণের ভোগান্তি? – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: ভোটের তালিকায় স্বচ্ছতা আনতে কমিশনের শুনানি কি প্রহসনে পরিণত হচ্ছে? হুগলিতে এক ভোটারের অনুপস্থিতির কারণ হিসেবে বিএলও সরাসরি লিখেছেন, ‘মদ্যপানের ঘোরে ভুলে গিয়েছেন’। জানা গেছে, নিখরচায় মদের নেশায় শ্মশানে যাওয়ায় ওই ব্যক্তি শুনানিতে আসেননি। এমন খামখেয়ালি আচরণে ভোটার তালিকা সংশোধনের কাজ যেমন থমকে যাচ্ছে, তেমনই মাঠপর্যায়ে বিএলও-দের ওপর বাড়ছে মানসিক চাপ।

রাজনৈতিক মদতে এলাকায় মদের রমরমা সাধারণ মানুষের নাগরিক দায়িত্ববোধকে নষ্ট করছে কি না, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। একজন ভোটারের এমন দায়িত্বজ্ঞানহীনতা কি শেষ পর্যন্ত এলাকার সঠিক ভোটার তালিকা তৈরিতে বাধা হয়ে দাঁড়াবে? সাধারণ মানুষের আশঙ্কা, এই বিশৃঙ্খলার কারণে যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার ঝুঁকি থেকে যেতে পারে। প্রশাসনের কড়াকড়ি ছাড়া এই সমস্যার সমাধান কার্যত আসাম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *