লেটেস্ট নিউজ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি সংকট নিয়ে মোদীর বড় ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতিতে তোলপাড় চললেও ভারতের জ্বালানি ও গ্যাস সরবরাহ নিরাপদ রাখতে মাস্টারপ্ল্যান তৈরি করেছে মোদী সরকার। মঙ্গলবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, দেশের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত।

জ্বালানি সংকট রুখতে সাতটি শক্তিশালী বিশেষ গ্রুপ গঠন করা হয়েছে। কোভিড আমলের আদলে তৈরি এই বিশেষজ্ঞ দলগুলো পেট্রোল, ডিজেল, এলপিজি, সার ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরাসরি কাজ করবে। আমদানির চ্যালেঞ্জ সামলাতে একটি আন্তঃমন্ত্রণালয় গোষ্ঠী নিয়মিত পরিস্থিতি পর্যালোচনা করছে।

ইতিমধ্যেই ভারতের দুটি এলপিজি জাহাজ ‘জগ বসন্ত’ ও ‘পাইন গ্যাস’ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে দেশের পথে রওনা দিয়েছে। এছাড়া যুদ্ধকবলিত এলাকা থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে নিরবচ্ছিন্ন কাজ করছে বিদেশ মন্ত্রক। মোদী স্পষ্ট করেছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দেশের সাধারণ মানুষ ও কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *