মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, আকাশে মিসাইল বৃষ্টিতে আটকে বিশ্বযুদ্ধের ক্রিকেটাররা – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে যুদ্ধের কালো ছায়া। ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলা সংঘর্ষের জেরে উত্তাল মধ্যপ্রাচ্য। গালফ দেশগুলোর আকাশপথে মিসাইল হামলার আশঙ্কায় একের পর এক বিমান বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন ক্রিকেটার ও টুর্নামেন্ট সংশ্লিষ্টরা।
দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া দলগুলোর ক্রিকেটার, আম্পায়ার এবং ব্রডকাস্টাররা নিজেদের দেশে ফিরতে পারছেন না। মাঝপথে আটকে পড়া এই তারকাদের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে।
পরিস্থিতি সামাল দিতে আইসিসি জরুরি ভিত্তিতে ‘ব্যাকআপ প্ল্যান’ তৈরি করেছে। দুবাইয়ের বদলে ইউরোপ বা দক্ষিণ-পূর্ব এশিয়ার বিকল্প রুট দিয়ে খেলোয়াড়দের নিরাপদে ফেরানোর চেষ্টা চলছে। তবে আইসিসি স্পষ্ট জানিয়েছে যে, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো সূচি অনুযায়ী ভারতেই অনুষ্ঠিত হবে এবং খেলা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিদেশিদের সহায়তার জন্য বিশেষ হেল্প ডেস্কও খোলা হয়েছে। যুদ্ধের প্রভাবে মাঠের লড়াই ছাপিয়ে এখন ড্রেসিংরুমে শুধুই বাড়ি ফেরার উৎকণ্ঠা।

