লেটেস্ট নিউজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ, ইরানে মার্কিন হামলার সম্ভাবনা প্রবল

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, চলতি সপ্তাহেই ইরানে বড়সড় সামরিক অভিযান চালাতে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে তার পক্ষ থেকে সবুজ সংকেত মিললেই যেকোনো মুহূর্তে সরাসরি সংঘাত শুরু হতে পারে।

দীর্ঘ কয়েক মাস ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে ইরানের জলসীমার কাছে আমেরিকা একাধিক শক্তিশালী রণতরী, যুদ্ধবিমান এবং আধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। মার্কিন সেনা সূত্রে খবর, সপ্তাহান্তের সম্ভাব্য অভিযানের জন্য হোয়াইট হাউসকে পূর্ণ প্রস্তুতির কথা ইতিমধ্যেই জানানো হয়েছে।

বর্তমানে পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন সরকারের উচ্চপদস্থ এক আধিকারিক জানিয়েছেন, এই সপ্তাহেই কোনো চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশাসন এখনো নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে। ট্রাম্পের চূড়ান্ত নির্দেশিকার ওপরই এখন নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতা ও বিশ্ব রাজনীতির গতিপ্রকৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *