লেটেস্ট নিউজ

মধ্যরাতে ভোটার তালিকার বড় আপডেট, কতজনের নাম কাটা গেল জানুন – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা ভোটার তালিকা নিয়ে কাটল চরম উত্তেজনা। সোমবার মাঝরাত নাগাদ জাতীয় নির্বাচন কমিশন অবশেষে প্রকাশ করল বহু প্রতীক্ষিত সাপ্লিমেন্টারি লিস্ট। প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে ছিল এই তালিকার ওপর। কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হলেও এখনও পর্যন্ত কতজনের নাম বাদ পড়েছে, সেই সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি নির্বাচন দফতর।

সার্ভার বিভ্রাটে ভোগান্তি

তালিকা প্রকাশ হতেই শুরু হয়েছে বিপত্তি। বহু ভোটার অভিযোগ করছেন যে কমিশনের ওয়েবসাইটে টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে। এপিক নম্বর দিয়েও অনেকের নাম মিলছে না। কমিশন জানিয়েছে, ভোটারদের নিজ নিজ বুথ ধরে সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করে নাম যাচাই করতে হবে। তবে সার্ভারের ওপর অতিরিক্ত চাপের কারণেই এই যান্ত্রিক গোলযোগ বলে মনে করা হচ্ছে।

ধোঁয়াশা বজায় রাখল কমিশন

সিইও মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, সোমবার রাত ৯টার মধ্যেই তালিকা প্রকাশ করা হবে। কিন্তু শেষ পর্যন্ত রাত ১২টার ঠিক আগে এই তালিকা সামনে আসে। প্রায় ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হলেও চূড়ান্তভাবে কতজনের নাম বাদ গেল, সেই পরিসংখ্যান এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি। ফলে ভোটারদের মধ্যে উদ্বেগের পারদ চড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *