মমতার তালিকায় বিশাল রদবদল নিয়ে ক্ষোভ উগরে দিলেন বলাগড়ের বিদায়ী বিধায়ক – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূল কংগ্রেসের ২০২৬ সালের প্রার্থী তালিকা থেকে ৭৪ জন বিধায়ক বাদ পড়ায় তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। হুগলি জেলায় মনোরঞ্জন ব্যাপারী, কাঞ্চন মল্লিক ও রত্না দে নাগের মতো হেভিওয়েটদের টিকিট না দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বলাগড় কেন্দ্রে এবার মনোরঞ্জনের পরিবর্তে রঞ্জন ধারাকে প্রার্থী করেছে দল।
টিকিট হারিয়ে ফেসবুকে আবেগঘন পোস্টে সরব হয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। তিনি জানান, বালি মাফিয়া ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কারণেই হয়তো তাঁকে সরতে হলো। সততার সম্মান নিয়ে বিদায় নিচ্ছেন জানিয়ে তিনি আবারও লেখালেখিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন। রাজনৈতিক মহলের ধারণা, এর মাধ্যমে তিনি সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাসের বার্তাই দিলেন।

