মমতার বাংলায় দুর্নীতির কারখানা চলছে, বিস্ফোরক তোপ নিতিন নবীনের – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গে বর্তমানে দুর্নীতির একটি আস্ত ‘কারখানা’ তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, রাজ্যের এই ব্যবস্থায় শুধুমাত্র কারচুপি আর কাটমানির কারবার চলে, যেখানে শাসকদলের নেতা, বিধায়ক ও মন্ত্রীরা সরাসরি জড়িত।
নিতিন নবীন আরও বলেন, “মুখ্যমন্ত্রী সব কিছু জেনেও অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছেন।” তৃণমূলের একাধিক নেতার জেল বা জামিনে থাকার প্রসঙ্গ টেনে তিনি সাফ জানান যে, দুর্নীতির এই শিকড় অনেক গভীরে।

