মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে মোদীর সভার লিফলেট! তুলকালাম ধর্মতলায়, আটক ২ – এবেলা
এবেলা ডেস্কঃ
ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা কর্মসূচি চলাকালীন নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের লিফলেট বিলির অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বিজেপি অবশ্য এই অভিযোগকে তৃণমূলের সাজানো নাটক বলে পাল্টা দাবি করেছে।

