মহাশিবরাত্রির ব্রত পালনে এই ভুলগুলো করলে রুষ্ট হতে পারেন মহাদেব – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার দেশজুড়ে পালিত হবে সর্বশ্রেষ্ঠ মহাশিবরাত্রির ব্রত। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে ভক্তরা এই দিন দিবা-রাত্র উপবাস রেখে চার প্রহরে শিবলিঙ্গে জল ঢালেন। তবে শাস্ত্র মতে পূর্ণ ফল লাভের জন্য ব্রত পালনের আগে ও পরে বিশেষ কিছু নিয়ম মেনে চলা আবশ্যিক। বিশেষত ব্রতের আগের দিন থেকে সংযম পালন এবং পেঁয়াজ-রসুন বর্জিত নিরামিষ আহার গ্রহণ করা জরুরি।
শিবরাত্রির দিন নির্জলা উপবাস বা ফলাহারের বিধান থাকলেও এই সময়ে পরনিন্দা ও কারোর সাথে বিবাদে জড়ানো শাস্ত্রসম্মত নয়। ব্রত চলাকালীন চুল ও নখ কাটা বা ক্ষৌরকর্ম করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে মনে করা হয়। শান্ত মনে শিবের আরাধনা না করলে এবং আমিষ বা মশলাদার খাবার গ্রহণ করলে ব্রতের পুণ্য অর্জনে বাধা সৃষ্টি হতে পারে। তাই মহাদেবের কৃপা পেতে এই বিধিগুলি নিষ্ঠার সাথে পালন করা উচিত।

