লেটেস্ট নিউজ

মাঝরাতে খেলা দেখতে গিয়ে আর ফিরলেন না সুভাষ, সকালে ড্রেনে মিলল নিথর দেহ – এবেলা

এবেলা ডেস্কঃ

জলহাটির ১৯ নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকায় চরম চাঞ্চল্য। বছর ঊনষাট we সুভাষ বক্সী নামে এক প্রৌঢ়ের রহস্যমৃত্যু ঘিরে দানা বাঁধছে ঘনীভূত রহস্য। পেশায় রাঁধুনি সুভাষবাবু রাতে অনুষ্ঠান বাড়িতে কাজ করছিলেন। রাত ১২টার পর মাঠের খেলা দেখার কথা বলে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সকালে এলাকার একটি ড্রেন থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। দেহের আশেপাশে কোনও আঘাতের চিহ্ন না থাকায় ঘনীভূত হচ্ছে রহস্য। ঘোলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *