মাঝসমুদ্রে ইরানি রণতরী ওড়ানোর আগে কী করেছিল আমেরিকা? নাবিকের বাবার বয়ানে শিউরে ওঠার মতো তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক জলসীমায় ইরানি রণতরী ‘IRIS Dena’ ধ্বংসের নেপথ্যে মার্কিন রণকৌশল নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন এক নাবিকের বাবা। হামলার আগে দু’বার জাহাজ খালি করার চরম হুঁশিয়ারি দিয়েছিল ওয়াশিংটন। নির্দেশ না মেলায় নতিস্বীকার করেনি ইরানীয় নৌসেনা। প্রাণঘাতী টর্পেডো হানায় সলিল সমাধি হয়েছে বহু সেনার।

