লেটেস্ট নিউজ

মাঝ আকাশে ভয়াবহ বিস্ফোরণ কুয়েতের মাটিতে আছড়ে পড়ল আমেরিকার অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও আমেরিকার রক্তক্ষয়ী সংঘাতের আবহে কুয়েতের আকাশে ধ্বংস হলো মার্কিন বায়ুসেনার গর্ব এফ-১৫ যুদ্ধবিমান। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝ আকাশে ভয়াবহ বিস্ফোরণের পর প্রায় ৩০ সেকেন্ড ধরে চক্কর খেতে খেতে মাটিতে আছড়ে পড়ছে বিমানটি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাইলট।

প্রাথমিক অনুমান অনুযায়ী, তেহরানে হামলার পালটা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হানায় এই বিপর্যয় ঘটেছে। তবে অন্য একটি সূত্রের দাবি, ভুলবশত মিত্রপক্ষের আঘাতেই ভেঙে পড়েছে এই যুদ্ধবিমান।

গত শনিবার ইরান ও ইজরায়েলের যৌথ হামলায় খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের রেভল্যুশনারি গার্ড ইতিমধ্যেই আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কনে ব্যালেস্টিক মিসাইল হামলার দাবি করেছে। এই যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা সেই প্রতিশোধের লড়াইকে আরও কয়েক গুণ উসকে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *