মাথার ভেতরে গেঁথে আছে কুড়াল আর সেই অবস্থাতেই হাসপাতালে যুবক – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202611:23 am
উত্তরপ্রদেশের বहराইচ জেলার পয়াগপুর থানা এলাকায় এক শিউরে ওঠা ঘটনার সাক্ষী থাকল গ্রামবাসী। বিয়ের আনন্দ মুহূর্তে বদলে গেল আর্তনাদে। বারাতিদের স্বাগত জানানোর সময় আচমকা কৃষ্ণ কুমার নামে এক যুবকের মাথায় কুড়াল দিয়ে কোপ মারে গ্রামেরই এক পরিচিত ব্যক্তি। হামলা এতটাই ভয়াবহ ছিল যে, কুড়ালটি যুবকের মাথার খুলির ভেতরেই গেঁথে যায়।
রক্তাক্ত অবস্থায় হাসপাতালে দৌড়
মাথায় কুড়াল গেঁথে থাকা অবস্থাতেই রক্তাক্ত কৃষ্ণ কুমারকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়েন। স্থানীয় মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর ঝুঁকি না নিয়ে তাকে তড়িঘড়ি লখনউ ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে।
পুরানো শত্রুতার জের
প্রাথমিক তদন্তে জানা গেছে, মুূলক রাম নিষাদের মেয়ের বিয়েতে বারাতিদের আপ্যায়নের সময় রাজন চৌহান নামে এক ব্যক্তি পেছন থেকে এই অতর্কিত হামলা চালায়। পুলিশের ধারণা, পুরনো কোনো বিবাদের জেরেই এই নৃশংস আক্রমণ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পয়াগপুর থানার পুলিশ। বর্তমানে গোটা গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে।

