লেটেস্ট নিউজ

মাধ্যমিক পরীক্ষার পর তপসিয়ায় ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য – এক ঝলক NEWS বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : তপসিয়ার মহেন্দ্র রায় লেনে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে ঘর থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দেহটি ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবারের দাবি, অঙ্ক পরীক্ষা খারাপ হওয়ায় ওই ছাত্রী গত ১২ তারিখ থেকেই প্রবল মানসিক অবসাদে ভুগছিল। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিজনেরা ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট না মেলায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *