লেটেস্ট নিউজ

মার্কিন রক্তে ভাসবে মরুভূমি! ট্রাম্পকে হাড়হিম করা হুঁশিয়ারি দিল ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধের দামামা এবার আরও তীব্র হয়ে উঠল। ইরানের আকাশসীমায় উত্তেজনার পারদ চড়িয়ে এবার সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে চরম বার্তা দিল দেশটি। ইরানের সংসদীয় স্পিকার মহম্মদ বাকের কলিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি একজন মার্কিন সৈন্যও ইরানের মাটিতে পা রাখার দুঃসাহস দেখায়, তবে তাদের এমন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে যা বিশ্ব মানচিত্র থেকে আমেরিকার অস্তিত্বের দম্ভকে মুছে দেবে।

সতর্কবার্তায় ইরান জানিয়েছে, তাদের মিসাইল সিস্টেমগুলো এখন সম্পূর্ণ লক্ষ্যভেদী মোডে রয়েছে। আমেরিকার ১৫ দফার শান্তি প্রস্তাবকে স্রেফ ‘দখলদারির নীল নকশা’ হিসেবে আখ্যা দিয়ে তেহরান সাফ জানিয়েছে, কোনো শর্তের কাছে মাথা নত করবে না তারা। পাকিস্তানের মাধ্যমে পাঠানো ওয়াশিংটনের ওই প্রস্তাবকে কূটনৈতিক আলোচনার বদলে ‘আত্মসমর্পণের দলিল’ মনে করছে ইরান সরকার।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আশঙ্কা প্রকাশ করেছেন যে, ইসরায়েল ও আমেরিকা মিলে কোনো ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বা সাজানো হামলার মাধ্যমে যুদ্ধের পরিধি বাড়াতে পারে। অন্যদিকে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের ড্রোন ও ব্যালেস্টিক মিসাইল নিয়ে পারস্য উপসাগরের দ্বীপগুলোতে কড়া পাহারায় রয়েছে।

দেশজুড়ে মার্কিন বিরোধী উত্তাল মিছিলের মাঝে ইরানি নেতৃত্ব সাধারণ মানুষকে এক দীর্ঘস্থায়ী সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে বলেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, ইরানের ভূখণ্ডে ঢুকে যুদ্ধ করা আমেরিকার জন্য এক আত্মঘাতী মিশন হতে পারে। এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসন এই হুঁশিয়ারিকে কতটা গুরুত্ব দেয় নাকি মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *