লেটেস্ট নিউজ

মার্চের শেষেই কি বড় দুর্যোগ? শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার তাণ্ডব – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্চের বিদায়লগ্নে ফের ওলটপালট বাংলার আবহাওয়া। সপ্তাহান্তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর দাপট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকেই আবহাওয়ার ভোলবদল হবে। বইতে পারে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে শিলাবৃষ্টির ভ্রুকুটি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি

আজ বৃহস্পতিবার আকাশ মূলত পরিষ্কার থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। তবে শুক্রবার থেকে ছবিটা বদলে যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। সোমবার থেকে বৃষ্টি কমলেও বাড়তে পারে গরম। আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পূর্বাভাস

উত্তরের জেলাগুলিতে দুর্যোগের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। শুক্রবার থেকে সেখানে ঝড়বৃষ্টির দাপট বাড়বে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির গুরত্ব বুঝে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের এই সময়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

আগামী কয়েক দিন বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই সঙ্গে রাখুন ছাতা এবং নিরাপদ স্থানে আশ্রয় নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *