লেটেস্ট নিউজ

মাসমাইনে কতটা বাড়লে খুশি হবেন আপনি, সরাসরি কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছেই জানতে চাইল মোদী সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক : আপনার বেতন বা পেনশন কতটা বাড়া উচিত, তা কি কখনো সরকার আপনার কাছে জানতে চেয়েছে? ঠিক এমন এক বিরল সুযোগ নিয়ে এল নরেন্দ্র মোদী সরকার। অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার আগে কর্মচারীরা ঠিক কী ধরণের বেতনকাঠামো চাইছেন, তা সরাসরি জানতে একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। সাধারণ সরকারি কর্মচারীদের জন্য নিজেদের মতামত জানানোর এই সুযোগ এর আগে কার্যত দেখা যায়নি।

এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা ‘মাইগভ’ পোর্টালে গিয়ে বেতন, ভাতা এবং পেনশন বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবেন। আগামী ১৬ মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে বলে জানানো হয়েছে। এমনকি ইমেল বা চিঠির মাধ্যমেও নিজেদের পরামর্শ পাঠানোর স্বাধীনতা থাকছে। প্রত্যেকের পরিচয় গোপন রেখে এই মতামতগুলো বিশ্লেষণ করবে কমিশন, যা সরাসরি প্রভাব ফেলবে আপনার আগামী দিনের মাসমাইনে বৃদ্ধিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *