‘মিঞাঁ’দের বাংলাদেশে গিয়ে ভোটের নিদান হিমন্তের! ভোটাধিকার রক্ষায় সুপ্রিম কোর্টে কংগ্রেস – এবেলা
এবেলা ডেস্কঃ
আসামের ‘মিঞাঁ’ মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দেওয়ার পরামর্শ দিয়ে চরম বিতর্কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, এই সম্প্রদায়ের আসামে ভোট দেওয়ার অধিকার নেই। এমনকি, নির্বাচন কমিশনে ৭ নম্বর ফরম জমা দিয়ে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। হিমন্তের মতে, ভোটার তালিকায় বহু বাংলাদেশি থেকে যাওয়ার সম্ভাবনা থাকায় এই পদক্ষেপ জরুরি।
মুখ্যমন্ত্রীর এমন উসকানিমূলক মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস। বহু মানুষ নথিপত্র থাকা সত্ত্বেও হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ করে তারা গুয়াহাটি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। বিরোধীদের দাবি, আইনি পথে ভারতীয় প্রমাণ হওয়া নাগরিকদেরও নাগরিকত্ব কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। বর্তমানে শীর্ষ আদালতের হস্তক্ষেপের অপেক্ষায় রাজ্য রাজনীতি।

