মুখ্যমন্ত্রীর কর্মসংস্থান নিয়ে বিস্ফোরক দাবি তুলে শ্বেতপত্র প্রকাশের বড় চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের বেকারত্ব এবং শিল্প পরিস্থিতি নিয়ে সরব হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে বর্তমানে রাজ্যে ২ কোটি ১৫ লক্ষ বেকার রয়েছেন। তিনি অভিযোগ করেন, যুবশ্রী প্রকল্পের ১৭ লক্ষ আবেদনকারীর মধ্যে মাত্র ১ লক্ষ ভাতা পেয়েছেন এবং বাকিরা বঞ্চিত। এছাড়া ৫১টি বিনিয়োগ প্রকল্প বর্তমানে স্থগিত রয়েছে বলে তিনি জানান।
নারী নিরাপত্তা ও শূন্যপদ পূরণ নিয়ে আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন যে রাজ্যে প্রায় ১০ লক্ষ সরকারি পদ শূন্য পড়ে আছে। তিনি মুখ্যমন্ত্রীকে ২০১৩ সালের আবেদনকারীদের প্রকৃত অবস্থান নিয়ে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানান। কর্মসংস্থান নিশ্চিত করতে বিজেপি যুব মোর্চার বিশেষ ক্যাম্পে যুব সমাজকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন এই বিজেপি নেতা।

