রাজ্য

মৃত বৃদ্ধের নাম ভোটার তালিকায়, বাদ পড়ল দুই ছেলে! চাঞ্চল্য হাওড়ার লিলুয়ায়

হাওড়ার লিলুয়ায় গত জানুয়ারিতে ভোটার তালিকার শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছিল ৬৫ বছর বয়সী বৃদ্ধ মদন ঘোষের। অথচ সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেছে, মৃত বৃদ্ধের নাম বহাল থাকলেও রহস্যজনকভাবে বাদ পড়েছে তাঁর দুই ছেলে সুশান্ত ও দীপঙ্কর ঘোষের নাম। খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন তাঁদের শুনানি দিতে হয়েছিল এবং নথিপত্র জমা দেওয়ার পরও কেন নাম বাদ গেল, তা নিয়ে পরিবারের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। মৃত ব্যক্তির নাম তালিকায় থাকা এবং জীবিত দুই ছেলের নাম বাদ পড়াকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অ্যাখ্যা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের গাফিলতির বিরুদ্ধে। বর্তমানে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিডিও অফিসের দ্বারস্থ হয়েছেন। প্রকৃত কারণ জানতে এবং ভোটার তালিকায় নাম ফেরানোর দাবিতে কমিশনের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *