লেটেস্ট নিউজ

মেয়েরা রাতে বেরোবে না কেন? আরজি করের নির্যাতিতার মায়ের হুঙ্কারে কাঁপছে জলহাটি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির প্রার্থী হিসেবে রণক্ষেত্রে আরজি করের নির্যাতিতার মা। জলহাটির লড়াইয়ে এবার সরাসরি ময়দানে নেমে তিনি প্রশ্ন তুললেন নারী সুরক্ষা নিয়ে। বুধবার রাতে বিজেপির প্রার্থীতালিকা প্রকাশ হতেই স্পষ্ট হয়ে যায় সব জল্পনা। বৃহস্পতিবার থেকেই পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করছেন তিনি।

প্রার্থিত্ব পাওয়ার পর নির্যাতিতার মা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “নারীরা রাতে বেরোবে না কেন? ছেলেদের যতটা অধিকার, মেয়েদেরও ঠিক ততটাই। প্রতিটি ঘটনার পর মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন মেয়েরা রাতে বেরোলে কেন? এই মানসিকতা থেকে মুক্তি পেতেই আমি বিধানসভায় সোচ্চার হতে চাই।”

তার লড়াই ব্যক্তিগত কোনো পাওয়ার জন্য নয় বরং স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তার মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য। তিনি আরও যোগ করেন, “আমি শূন্য, আমার পাওয়ার কিছু নেই। মানুষের পাশে দাঁড়িয়ে জলহাটির বর্তমান অবস্থা পাল্টে দিতে চাই।” সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে কোনো মন্তব্য না করলেও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে, মেয়ের ডাক্তার হওয়ার লড়াইয়ের চেয়ে এই রাজনৈতিক লড়াই কঠিন নয়। জলহাটির মানুষের হয়ে কথা বলতেই তিনি এখন বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *