লেটেস্ট নিউজ

মোটা টাকার প্রলোভন, বিহারে নাচের প্রস্তাব! বধূর সঙ্গে এরপর কী হল জানলে শিউরে উঠবেন… – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১৬ নম্বর রেলগেট এলাকায় এক গৃহবধূকে ভিন রাজ্যে নিয়ে গিয়ে নাচের কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে বাড়িতে পুরুষ না থাকার সুযোগ নিয়ে অজ্ঞাতপরিচয় এক মহিলা সাথী রায় নামে ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়েন। অভিযুক্ত মহিলা তাঁকে মোটা টাকার প্রলোভন দেখিয়ে বিহারে নাচতে যাওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ।

এই অভাবনীয় প্রস্তাবে আতঙ্কিত হয়ে সাথী দেবী চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা ওই অভিযুক্ত মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন এবং উত্তেজিত জনতা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে। খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে স্থানীয়দের ধারণা, ধৃত মহিলা কোনো বড় নারী পাচার চক্রের সাথে যুক্ত থাকতে পারেন। এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতকে দফায় দফায় জেরা শুরু করেছে। এলাকা জুড়ে বর্তমানে কড়া নজরদারি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *