মোদীকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল – এবেলা
এবেলা ডেস্কঃ
আবগারি দুর্নীতি মামলা থেকে রেহাই পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির প্রধান বলেন, “সাহস থাকলে দিল্লিতে ফের নির্বাচন করিয়ে দেখাক বিজেপি। যদি তারা ১০টির বেশি আসন পায়, তবে আমি রাজনীতি ছেড়ে দেব।”
সত্যের জয় হয়েছে দাবি করে কেজরিওয়াল বলেন, স্বাধীন ভারতের ইতিহাসে এটিই ছিল বৃহত্তম রাজনৈতিক ষড়যন্ত্র। ক্ষমতার লালসায় গত এক বছরে দিল্লির ৩ কোটি মানুষের জীবন ছারখার করে দেওয়া হয়েছে বলেও তিনি তোপ দাগেন।

