মোদীর দাবার চালে কুপোকাত ট্রাম্প-জিনপিং! ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির পথে ভারত – এবেলা
এবেলা ডেস্কঃ
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ইউরোপীয় ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে পাশে নিয়ে বিশ্বজুড়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে আসন্ন সম্মেলনে ভারত ও ইউরোপের মধ্যে এক ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এর ফলে আমদানি শুল্ক কমে গিয়ে ইউরোপীয় পণ্যের দাম নাগালে আসবে এবং আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান আরও সুদৃঢ় হবে।
এই চুক্তির ফলে বাণিজ্য ক্ষেত্রে আমেরিকা ও চিনের ওপর ভারতের একক নির্ভরতা অনেকাংশেই হ্রাস পাবে। টিভি পর্দায় তিন নেতার হাসিহাসি মুখ ওয়াশিংটন ও বেজিংয়ের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বিরোধিতা সত্ত্বেও ভারত এই স্বাধীন বাণিজ্যিক পথে এগিয়ে যাওয়ার সাহসী পদক্ষেপ নিল।

