লেটেস্ট নিউজ

যারা বাংলাকে টার্গেট করবে তাদের জন্য জাহান্নাম তৈরি আছে, রেড রোডের নামাজে মমতার হুঙ্কার – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তপ্ত বাংলার রাজনীতি। শনিবার ইদ-উল-ফিতর উপলক্ষে কলকাতার রেড রোডে নামাজিদের সমাবেশে যোগ দিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “যারা বাংলাকে টার্গেট করছে, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে।”

এদিন মমতার গলায় শোনা যায় বিদ্রোহী মেজাজ। বিসমিল আজিমাবাদীর বিখ্যাত শায়েরি আওড়ে তিনি বলেন, ‘সরফরোশি কি তামান্না অব হামারে দিল মে হ্যায়…’। মমতার সাফ কথা, ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেকোনো মূল্যে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করবে তাঁর সরকার।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, “যে চাঁদ দেখে আপনারা ইদ পালন করেন, সেই চাঁদ দেখেই হিন্দু মায়েরা করবা চৌথ পালন করেন। এটাই বাংলার সংস্কৃতি।” বিভাজনের রাজনীতির কারবারিদের হুঁশিয়ারি দিতে গিয়ে অভিষেক কবি রাহাত ইন্দোরির অমর পঙক্তি স্মরণ করিয়ে দেন— “কারো বাপের একার হিন্দুস্তান নয় এটি, এই দেশের মাটিতে মিশে আছে সবার রক্ত।”

নির্বাচনী উত্তাপের মধ্যেই রেড রোডের এই সমাবেশ থেকে মমতা-অভিষেক জুড়ি বুঝিয়ে দিলেন, আসন্ন লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ ঘাসফুল শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *