লেটেস্ট নিউজ

যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে বাতিলের মুখে বহু বিমান, আকাশছোঁয়া ভাড়ার কারণে বিপাকে প্রবাসী ভারতীয়রা – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের ক্রমবর্ধমান সংঘাতের জেরে ফিকে হতে বসেছে প্রবাসী ভারতীয়দের ইদের আনন্দ। যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ ও রুট পরিবর্তন হওয়ায় গণহারে আন্তর্জাতিক বিমান বাতিল করা হচ্ছে। ফলে উৎসবের মরসুমে কয়েক লক্ষ ভারতীয়র সপরিবারে দেশে ফেরা এখন চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে।

বিমানের টিকিট পাওয়া গেলেও তার দাম সাধারণ সময়ের তুলনায় প্রায় ১০ থেকে ১২ গুণ বৃদ্ধি পেয়েছে, যা মধ্যবিত্তের নাগালের বাইরে। একদিকে আকাশছোঁয়া ভাড়া আর অন্যদিকে শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলের খড়্গ পর্যটন ও যাতায়াত ব্যবস্থাকে কার্যত স্থবির করে দিয়েছে। ফলে বিদেশের মাটিতেই এবার বিষাদের সুরে ইদ কাটানোর আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *