লেটেস্ট নিউজ

যুদ্ধ থামলেও স্বস্তি নেই! ১১ শতাংশ দাম বাড়ল বোতলবন্দি জলের – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দাপট এবার সরাসরি সাধারণ মানুষের পকেটে। জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ার পর এবার দেশজুড়ে বাড়ছে বোতলবন্দি পানীয় জলের দাম। বিসলেরি বা পার্ল অ্যাগ্রোর মতো প্রথম সারির সংস্থাগুলো এক ধাক্কায় প্রায় ১১ শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে লিটার প্রতি বোতলে ৩ থেকে ৫ টাকা বাড়তি গুনতে হতে পারে আমজনতাকে।

মূলত আন্তর্জাতিক বাজারে তেলের সংকটের কারণে প্লাস্টিকের বোতল ও ছিপি তৈরির কাঁচামাল বা পলিমারের উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে গিয়েছে। হরমুজ প্রণালীতে অচলাবস্থার জেরে পেট্রোলিয়ামের বাই-প্রোডাক্টের দাম বাড়ায় এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জল বিক্রেতা সংস্থাগুলি। এর আগে পানীয় জলের ওপর জিএসটি নিয়ে বিতর্ক দানা বাঁধলেও, এবারের মূল্যবৃদ্ধির মূলে রয়েছে বিশ্ব রাজনীতির অস্থিরতা। জলের পাশাপাশি প্লাস্টিকজাত অন্যান্য জিনিসের দামও অদূর ভবিষ্যতে আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এই মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও স্পষ্ট বার্তা না মেলায় উদ্বেগ বাড়ছে মধ্যবিত্তের। একদিকে জ্বালানি আর অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পানীয় জল, দুইয়ের সাঁড়াশু সাঁড়াশিতে নাজেহাল সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *