লেটেস্ট নিউজ

যুবসাথী প্রকল্পের আবেদন কি বাতিল হলো, স্ট্যাটাস চেক করার সহজ পদ্ধতি জানুন

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্প ও অনলাইন পোর্টালের মাধ্যমে ইতিমধেই লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী আবেদন জানিয়েছেন। তবে আবেদন জমা দেওয়ার পর সেটি গৃহীত হলো নাকি কোনো ত্রুটির কারণে বাতিল হয়ে গেল, তা নিয়ে অনেকেই চিন্তিত। বর্তমানে আবেদনকারীরা ঘরে বসেই নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে আবেদনের বর্তমান স্থিতি বা স্ট্যাটাস যাচাই করে নিতে পারছেন।

আবেদনের স্থিতি জানতে প্রথমেই প্রকল্পের অফিসিয়াল পোর্টালে গিয়ে ‘Check Status’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিবন্ধিত মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিয়ে ওটিপি ভেরিফিকেশন করলেই স্ক্রিনে আবেদনের ফলাফল দেখা যাবে। বর্তমানে পোর্টালে মূলত রেজিস্ট্রেশন সফল হয়েছে কি না এবং অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হয়েছে কি না, সেই তথ্যই প্রদর্শিত হচ্ছে। চূড়ান্ত অনুমোদন বা ভেরিফিকেশনের পরবর্তী ধাপগুলো জানতে আবেদনকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

যাঁদের ফর্মে ছোটখাটো ভুল বা নথিতে অসংগতি রয়েছে, তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সাধারণত সামান্য ত্রুটির জন্য আবেদন সরাসরি বাতিল না করে ‘ডিসপুট’ তালিকায় রাখা হয়, যাতে পরবর্তীতে সংশোধনের সুযোগ পাওয়া যায়। বিশেষ করে জয়েন্ট অ্যাকাউন্ট বা ভুল প্রমাণপত্র দেওয়ার মতো সমস্যা থাকলে স্থানীয় বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করা বুদ্ধিমানের কাজ হবে। অফলাইন আবেদনকারীদের তথ্য পোর্টালে আপলোড হতে কিছুটা সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *