লেটেস্ট নিউজ

রক্তচক্ষু উপেক্ষা করে পাকিস্তানে যাচ্ছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার – এবেলা

এবেলা ডেস্কঃ

পাক ভূখণ্ডে পিএসএল শুরুর আগেই ঘনিয়ে এসেছিল বিপদের মেঘ। জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’-এর পক্ষ থেকে বিদেশি ক্রিকেটারদের সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ছয় শহরের বদলে মাত্র দুই শহরে রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলা আয়োজনের পথে হাঁটছে পিসিবি। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছিল চরম উদ্বেগ।

তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, সরকারের উচ্চপর্যায় এবং ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার পর ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। বিসিবির মতে, ক্রিকেটারদের সুরক্ষায় কোনো ঘাটতি নেই। ফলে লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি পিন্ডিজের জার্সিতে মাঠ কাঁপাতে তৈরি টাইগাররা। উল্লেখ্য, অজি তারকা ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথদের মতো ক্রিকেটাররাও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *