লেটেস্ট নিউজ

রঞ্জি সেমিতে শামির দাপট, ৮ উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার জোরালো দাবি বাংলার পেসারের – এবেলা

এবেলা ডেস্কঃ

রঞ্জি ট্রফির সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বল হাতে আগুন ঝরিয়েছেন মহম্মদ শামি। কল্যাণীর মাঠে মঙ্গলবার সকালে একাই বিপক্ষ শিবিরের ৫ উইকেট তুলে নিয়ে বাংলাকে গুরুত্বপূর্ণ ২৬ রানের লিড এনে দিলেন এই অভিজ্ঞ পেসার। প্রথম ইনিংসে জম্মু-কাশ্মীরের লড়াই ৩০২ রানে থামিয়ে দেওয়ার নেপথ্যে বড় ভূমিকা নিলেন তিনি।

এক সময় মনে হচ্ছিল জম্মু-কাশ্মীর বাংলার ৩২৮ রান অনায়াসেই টপকে যাবে। কিন্তু শামির বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ব্যক্তিগতভাবে ২২.১ ওভার বল করে ৯০ রান দিয়ে মোট ৮টি উইকেট দখল করেন শামি। বিশেষ করে আকিব নবি ও যুদ্ধবীর সিংহের বিপজ্জনক জুটি ভেঙে বাংলার ম্যাচে ফেরা নিশ্চিত করেন তিনি।

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর এই পারফরম্যান্স শামির জাতীয় দলে ফেরার দাবিকে আরও জোরালো করল। মাঠ ছেড়ে সাজঘরে ফেরার সময় সতীর্থদের সংবর্ধনা ও দর্শকদের করতালিতে সিক্ত হন তিনি। বাংলার এই জয়সূচক লিড রঞ্জি ফাইনালের পথে দলকে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *