লেটেস্ট নিউজ

রণক্ষেত্র শিলিগুড়ি! ব্যারিকেড ভেঙে আদিবাসীদের উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার – এবেলা

এবেলা ডেস্কঃ

শিলিগুড়ি, নিউজ ডেস্ক

শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে আজ নজিরবিহীন উত্তেজনার সাক্ষী থাকল সাধারণ মানুষ। ফাঁসিদেওয়ায় এক আদিবাসী মহিলার ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে ডাকা আদিবাসীদের ‘উত্তরকন্যা অভিযান’ ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা।

বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ তিনবাত্তি মোড়ে বিশাল ব্যারিকেড তৈরি করেছিল। কিন্তু উত্তেজিত জনতা সেই ব্যারিকেড ভেঙে এগোতে গেলেই সংঘাত চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একের পর এক কাঁদানে গ্যাসের শেল ফাটায় এবং জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এদিনের এই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ও। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতির ওপর নজর রাখতে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এলাকায় টহল দিচ্ছেন। আদিবাসী সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *