রণবীর সিংকে বিষ্ণোই গ্যাংয়ের খুনের হুমকি, ১০ কোটি টাকা দাবি – এবেলা
এবেলা ডেস্কঃ
February 20, 202611:44 am
বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার বলিউড সুপারস্টার রণবীর সিং। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে অভিনেতার কাছে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার একটি নিবন্ধিত নম্বর থেকে পাঠানো ভয়েস নোটের মাধ্যমে এই প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
মুম্বই পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ইতিমধ্য়েই মার্কিন তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন গোয়েন্দারা। সালমান খান ও শাহরুখ খানের পর এবার রণবীর সিংকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের এই হুমকিতে বলিউড জুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

