স্পোর্টস

রমজান মাসে আল্লাহর রহমতে জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান: হুঙ্কার শাদাব খানের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী পাকিস্তান শিবির। গ্রুপ পর্বে ভারতের কাছে বড় ব্যবধানে হারলেও এবং অন্যান্য ম্যাচে মন্থর পারফরম্যান্স সত্ত্বেও পাক সহ-অধিনায়ক শাদাব খান বড় দাবি করেছেন। তাঁর মতে, রমজান মাস চলায় দলের ওপর বিশেষ কৃপা থাকবে এবং মানসিকভাবে তারা অনেক বেশি শক্তিশালী থাকবে।

শাদাব জানান, রমজানে দ্বাদশ ব্যক্তি হিসেবে স্বয়ং আল্লাহ তাদের সহায় হবেন। ঐতিহাসিকভাবে এই সময়ে পাক দল ভালো পারফর্ম করে বলে দাবি ক্রিকেট মহলের। যদিও উপবাস রেখে খেলা ক্রিকেটারদের জন্য শারীরিক চ্যালেঞ্জ, তবুও আধ্যাত্মিক সংযোগ খেলোয়াড়দের বাড়তি চাঙ্গা রাখছে। শ্রীলঙ্কায় খেলা হওয়ায় যাতায়াতের ধকল কম এবং স্পিন সহায়ক পিচ তাদের বাড়তি সুবিধা দিচ্ছে।

শনিবার কলম্বোয় কিউইদের বিরুদ্ধে লড়াইয়ের আগে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। বিকেলের দিকে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় ম্যাচ পণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে। তেমনটা হলে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হবে। প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে রমজানের অনুপ্রেরণায় পাকিস্তান সুপার এইটে ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *