লেটেস্ট নিউজ

রাজনীতিতে কোয়েল মল্লিক! রাজ্যসভার প্রার্থী তালিকায় বড় চমক দিয়ে শোরগোল ফেলল তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

টলিউড সুপারস্টার কোয়েল মল্লিক কি এবার রাজনীতির ময়দানে? তৃণমূলের রাজ্যসভা প্রার্থী তালিকায় তাঁর নাম ঘিরে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে জল্পনা সত্যি করে কি সংসদীয় রাজনীতিতে পা রাখছেন রঞ্জিত-কন্যা? তৃণমূলের পক্ষ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য যে চারজনের নাম সামনে আনা হয়েছে, তাতে কোয়েলের নাম দেখে চমকে গেছেন অনেকেই।

মল্লিক পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সুসম্পর্ক। সেই সূত্র ধরেই বিনোদন জগৎ থেকে কোয়েলকে বেছে নিয়েছে ঘাসফুল শিবির। তালিকায় কোয়েল ছাড়াও রয়েছেন গায়ক বাবুল সুপ্রিয়, প্রাক্তন ডিজিপি রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামী।

তবে এই খবর প্রকাশ্যে আসতেই নেটজনতার একাংশের মধ্যে তীব্র হতাশা তৈরি হয়েছে। পর্দার প্রিয় নায়িকাকে রাজনীতির আঙিনায় দেখে ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাগীরা। ফেসবুকে একজন লিখেছেন, “আপনাকে সবাই শ্রদ্ধা করত, সেই জায়গাটা এবার হারিয়ে যাবে।” অন্য এক ভক্তের আক্ষেপ, “শেষে তুমিও! আজ থেকে আর তোমার সিনেমা দেখব না।”

সংসার এবং অভিনয় কেরিয়ার সমানতালে সামলানো কোয়েল এবার এক নতুন চ্যালেঞ্জের মুখে। অভিনয়ের গ্ল্যামার ছেড়ে রাজনীতির কাদা-মাখা পথে তিনি কতটা সফল হন, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *