লেটেস্ট নিউজ

রাজ্যজুড়ে আবহাওয়ার ভোলবদল, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত সাময়িক বিরতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা ঘূর্ণাবর্তের প্রভাবেই বাতাসে জলীয় বাষ্প বাড়ছে, যার ফলে আগামী দু’দিন ভ্যাপসা গরম ও অস্বস্তি বাড়তে পারে।

রবিবার থেকে দক্ষিণবঙ্গে পুনরায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আগামী দু’দিনে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ পাঁচটি জেলায় সপ্তাহজুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। সেখানে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, রবিবার রাতের পর থেকে জলীয় বাষ্পের প্রবেশের ফলে নতুন করে বৃষ্টি নামতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *