লেটেস্ট নিউজ

রাজ্যে রান্নার গ্যাসের সংকট রুখতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, তৈরি হচ্ছে বিশেষ নির্দেশিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরের ‘সৌজন্য’ প্রেক্ষাগৃহে তিনটি তেল সংস্থা ও গ্যাস ডিলারদের নিয়ে জরুরি বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশকসহ উচ্চপদস্থ আধিকারিকরা। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি রাজ্যে মজুত জ্বালানি সরবরাহের সঠিক রূপরেখা তৈরি করাই ছিল এই সভার মূল লক্ষ্য।

বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, রাজ্যের মজুত গ্যাস কোনোভাবেই বাইরে পাঠানো যাবে না। অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে একটি নির্দিষ্ট ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ বা এসওপি (SOP) তৈরি করছে প্রশাসন। বিশেষ করে সাধারণ মানুষের হেঁশেল সচল রাখা এবং কৃত্রিম সংকট রোধে ডিলারদের সতর্ক থাকতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সরবরাহ পথ ব্যাহত হওয়ায় এই আগাম সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার।

ডিলাররা মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে, স্বাস্থ্য পরিষেবা, মিড-ডে মিল এবং আইসিডিএস কেন্দ্রগুলোতে গ্যাসের কোনো ঘাটতি হবে না। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বব্যাপী যে অস্থিরতা তৈরি হয়েছে, তার আঁচ থেকে রাজ্যকে সুরক্ষিত রাখতেই এই প্রশাসনিক তৎপরতা। মুখ্যমন্ত্রী নিজে সামগ্রিক পরিস্থিতি তদারকি করছেন যাতে করে আমজনতাকে জ্বালানি সংকটের মুখে পড়তে না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *