লেটেস্ট নিউজ

রাজ্য নির্বাচনে কমিশনের বড় পদক্ষেপ, বদলি হলেন পাঁচ রেঞ্জের ডিআইজি – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর প্রশাসনিক রদবদলে আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। মুখ্যসচিব, ডিজি এবং সিপি-র পর এবার রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি ও জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি-দের সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার কমিশনের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই এই ত্বরান্বিত পদক্ষেপ।

নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রায়গঞ্জে রথোদ অমিতকুমার ভারত, মুর্শিদাবাদে অজিত সিংহ যাদব এবং বর্ধমানে শ্রীহরি পাণ্ডেকে নিযুক্ত করা হয়েছে। এছাড়া প্রেসিডেন্সি রেঞ্জে কঙ্কর প্রসাদ বারুই এবং জলপাইগুড়িতে অঞ্জলি সিংহকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, এই রদবদল অবিলম্বে কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনো নির্বাচনী দায়িত্বে ফেরানো যাবে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একতরফা বদলি না করার অনুরোধ সত্ত্বেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই সিদ্ধান্ত নিয়েছেন। মূলত আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই একাধিক শীর্ষ আইপিএস অফিসার ও জেলা পুলিশ সুপারদের পর এই ডিআইজি পর্যায়ের রদবদল ঘটানো হলো। নবান্নকে দ্রুত এই নির্দেশ বাস্তবায়নের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *