লেটেস্ট নিউজ

রান্নার গ্যাসের সংকট মোকাবিলায় অক্ষয়ের ভরসা টুইঙ্কলের আগাম প্রস্তুতি – এবেলা

এবেলা ডেস্কঃ

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলিউড অভিনেতা অক্ষয় কুমার দেশের রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরবরাহ জনিত সমস্যার বিষয়ে মুখ খুলেছেন। অভিনেতা জানান, বাজারে গ্যাসের অনিশ্চয়তা তৈরি হলেও তাঁর পরিবারে কোনো সমস্যা হবে না। স্ত্রী টুইঙ্কল খান্না পরিস্থিতির গুরুত্ব বুঝে আগেভাগেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছেন।

অক্ষয় জানান, টুইঙ্কল ইতিপূর্বেই দুটি ‘ইলেকট্রিক রেঞ্জ’ অর্ডার করেছেন যা সম্ভবত বাড়িতে পৌঁছেও গিয়েছে। এই আধুনিক বৈদ্যুতিক সরঞ্জামগুলি মূলত রেডিয়েন্ট ইলেকট্রিক স্টোভ ও অভেনের সমন্বয়ে তৈরি। এর ফলে রান্নার কাজে আর প্রথাগত গ্যাস সিলিন্ডারের ওপর নির্ভর করতে হবে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে সম্পন্ন হবে।

ভারতে এই ধরনের উচ্চপ্রযুক্তির ইলেকট্রিক রেঞ্জের দাম সাধারণত ৭০ থেকে ৮০ হাজার টাকার আশেপাশে হয়। তবে সাশ্রয়ী বিকল্প হিসেবে ‘ইলেকট্রিক হব’ ব্যবহারের সুযোগও রয়েছে, যার দাম ১৫ হাজার টাকা থেকে শুরু। ইনডাকশন ও ইনফ্রারেড প্রযুক্তিনির্ভর এই সরঞ্জামগুলি বর্তমান সময়ে রান্নার গ্যাসের একটি নির্ভরযোগ্য বিকল্প হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *