রান পাহাড়ের আগে কুপোকাত কিউয়িরা: ভারতীয় বোলারদের আগুনে স্পেলে দিশেহারা নিউজিল্যান্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে কার্যত মুখ থুবড়ে পড়ল নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫৩ রান তুলতে সক্ষম হয়েছে কিউয়িরা।
শুরু থেকেই ভারতীয় পেস ও স্পিন আক্রমণের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সফরকারী দল। কোনো ব্যাটসম্যানই বড় জুটি গড়তে না পারায় অল্প রানেই সীমাবদ্ধ থাকে তাদের ইনিংস। এখন সিরিজ জয়ের লক্ষ্যে বড় লক্ষ্য তাড়া করতে নামছে টিম ইন্ডিয়া।

