রাম নবমীতে যোগীরাজ্যে টানা ৪ দিনের ছুটি? স্কুল-কলেজ থেকে ব্যাংক যা খোলা আর যা বন্ধ থাকবে – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশে রাম নবমী উপলক্ষে বড় ঘোষণা করল যোগী আদিত্যনাথ সরকার। ক্যালেন্ডার অনুযায়ী ২৬ মার্চ বৃহস্পতিবার সরকারি ছুটি থাকলেও, তিথি ও ভক্তদের চাহিদার কথা মাথায় রেখে ২৭ মার্চও বিশেষ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে রাজ্যবাসী এক লম্বা উইকেন্ডের সুযোগ পাচ্ছেন।
ছুটির বিস্তারিত সূচি
- ২৬ মার্চ (বৃহস্পতিবার): রাম নবমীর মূল সরকারি ছুটি। স্কুল, কলেজ, সরকারি দফতর ও ব্যাংক বন্ধ থাকবে।
- ২৭ মার্চ (শুক্রবার): বিশেষ ঘোষণার কারণে অনেক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও দফতরে ছুটি থাকবে। তবে ব্যাংক খোলা থাকার সম্ভাবনা রয়েছে।
- ২৮ মার্চ (শনিবার): মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাংক ও বেশিরভাগ সরকারি অফিস বন্ধ।
- ২৯ মার্চ (রবিবাদ): সাপ্তাহিক সাধারণ ছুটি।
কেন এই বিভ্রান্তি?
পঞ্জিকা মতে নবমী তিথি ২৬ মার্চ সকাল ১১:৪৮ মিনিটে শুরু হয়ে ২৭ মার্চ সকাল ১০:০৬ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। অযোধ্যাসহ বিভিন্ন স্থানে ২৭ তারিখেও বিশেষ পূজা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। কর্মচারী সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছুটির আওতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
একনজরে ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান
আরবিআই-এর তালিকা অনুযায়ী ২৬ মার্চ উত্তরপ্রদেশে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। ২৭ মার্চ ব্যাংক খোলা থাকলেও ২৮ ও ২৯ মার্চ টানা দুই দিন পুনরায় ছুটি। বেসরকারি স্কুল ও কো ম্পা নিগুলো নিজস্ব নিয়ম অনুযায়ী এই চার দিনের মধ্যে ছুটির সিদ্ধান্ত নেবে। পর্যটন ও উৎসবের ভিড় সামলাতে প্রশাসন ইতিমধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।

