রেশন কার্ড থাকলেও মিলবে না চাল-গম? মোদি সরকারের বড় পদক্ষেপে শোরগোল দেশজুড়ে! – এবেলা
এবেলা ডেস্কঃ
বিনামূল্যে রেশন পরিষেবায় বড়সড় রদবদল আনতে চলেছে কেন্দ্র। চাল-গমের পরিবর্তে এখন সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর (ডিবিটি) তোড়জোড় শুরু হয়েছে। মূলত খরচ কমাতে এবং অযোগ্য গ্রাহকদের তালিকা থেকে বাদ দিতেই এই কঠোর পদক্ষেপ। ইতিমধ্যে চণ্ডীগড় ও পুদুচেরিসহ কয়েকটি এলাকায় এই প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী এক বছরের মধ্যে সারা দেশে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
এই সিদ্ধান্তের ফলে রেশন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন এই উদ্যোগের তীব্র বিরোধিতা করে জানিয়েছে, এতে রেশন দোকানদারদের রোজগার বিপন্ন হবে। অন্যদিকে, ই-রুপি ভাউচারের মাধ্যমে নজরদারি বাড়িয়ে প্রকৃত অভাবী মানুষের সংখ্যা যাচাই করতে চাইছে সরকার। ফলে কোটি কোটি রেশন গ্রাহকের কপালে এখন চিন্তার ভাঁজ।

