রোজার উপবাস ভেঙে মুমূর্ষু হিন্দু মহিলার প্রাণ বাঁচালেন শাহনওয়াজ – এবেলা
এবেলা ডেস্কঃ
বিভাজনের রাজনীতির মাঝে সম্প্রীতির অনন্য নজির গড়ল পূর্ব মেদিনীপুরের কাঁথি। ইফতার শেষ করেই ব্লাড ব্যাংকে ছুটে গিয়ে রক্তদান করলেন মুসলিম যুবক শাহনওয়াজ সাহা। তাঁর দেওয়া রক্তেই নতুন জীবন ফিরে পেলেন হিন্দু মহিলা সরস্বতী বারিক। ধর্ম ও রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতার এই জয়গান এখন নেটপাড়ায় ভাইরাল।
মুশকিল আসান হিসেবে এগিয়ে আসা শাহনওয়াজ প্রমাণ করলেন রক্তের কোনো ধর্ম হয় না। “এফ.এফ.ই লিভিং ব্লাড ব্যাংক”-এর তৎপরতায় এবং শাহনওয়াজের এই মানবিক পদক্ষেপে আপ্লুত রোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। সংকীর্ণ ভেদাভেদ ভুলে ‘মানুষ মানুষের জন্য’—এই বার্তাই পৌঁছে দিল কাঁথি।

